!
লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
লোহাগাড়া উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান পদুয়া ওয়াডবারী সরকারী প্রাথমিক বিদ্যালয়। এ বিদ্যালয়ে ২ শিফটে ক্লাস নেওয়া হয়। শিক্ষার্থীর সংখ্যা ৬১৯। শিক্ষকের সংখ্যা ১২জন । এ বিদ্যালয়ে অবকাঠামোগত উন্নয়ন হলেও শিক্ষার মান থমকে যাচ্ছে।
বিদ্যালয়ের পরিচালনা কমিটি ও স্থানীয় এলাকার মানুষের অভিযোগের প্রেক্ষিতে পরিদর্শন করতে যান লোহাগাড়া উপজেলা সহকারী শিক্ষা অফিসার এসএম মনির উদ্দিন। তিনি শিক্ষকদের সাথে কথা বলেন। পরিদর্শন কালে বিদ্যালয়ে প্রধান শিক্ষক জমিলা বেগম এবং সহকারী শিক্ষক সৌরভ কান্তি দাশের অনুপস্থিতি দেখতে পান তিনি।
অবশেষে সেই প্রধান শিক্ষক জমিলা এবং সহকারী শিক্ষক শোকজ করেছে উপজেলা শিক্ষা অফিস।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার শোকজের বিষয়টি নিশ্চিত করেছেন।
১২ মার্চ (রবিবার) উপজেলা শিক্ষা অফিস থেকে একটি চিঠির মাধ্যমে তাদের দুজনকে এ শোকজ করেন।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার এসএম মনির উদ্দিন জানান, স্থানীয় এলাকাবাসী ও পরিচালনা কমিটি বিগত কিছুদিন ধরে আমাকে অবহিত করলে বিদ্যালয় পরিদর্শন করেছি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জমিলা বেগম ও সহকারী শিক্ষক সৌরভ কান্তি দাশ বিদ্যালয়ে নিয়সিত স্কুলে আসেন না। কিছুদিন ধরে তাদের দুজনের অনুপস্থিতি ও অনিয়ম পেয়েছি।বিদ্যালয়ে অনুপস্থিতির কারণে স্কুলের প্রধান শিক্ষক জমিলা বেগম ও সহকারী শিক্ষক সৌরভ কান্তি দাশকে শোকজ করা হয়েছে বলেও তিনি জানান।