নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ফরিয়াদেরকুলের পুর্ব এলাকায় গহীন জঙ্গলে ভগরতির খামারের পার্শ্বে পাহাড়ের উপরে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
৭সেপ্টেম্বর(বুধবার) দুপুর ২টার দিকে লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ সাইফুল ইসলাম, এসআই মোজাম্মেল হক, এসআই সাইদুল আলমের নেতৃত্বে পুলিশের একটি টিম উক্ত এলাকা হতে তাকে উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম পরিমল দাশ (৬৪)। সে পদুয়া ৩নং ওয়ার্ডস্থ হিন্দু উত্তর পাড়ার মৃত প্রানহরী দাশের পুত্র।
সুত্রে জানা যায়, পরিমল দাশ বিগত ২০বছর ধরে পদুয়া বাজারে মুদির দোকানের ব্যবসায় করতেন। বিগত ১মাস পুর্বে তিনি নিঁখোজ হয়েছিল। তার ছেলে প্রণয় দাশ বাদী হয়ে লোহাগাড়া থানায় একটি নিখোঁজ ডায়রী(জিডি) দায়ের করেন। তারা অনেক খোঁজাখুঁজি করলে তার বাবাকে পায়নি। সর্বশেষে ৩৩দিনের মাথায় উপজেলার পদুয়া ফরিয়াদেরকুলের পুর্ব এলাকায় গহীন জঙ্গলে ভগরতির খামারের পার্শ্বে পাহাড়ের উপরে গলায় ফাঁস লাগিয়ে ধুতি পেঁছিয়ে ঝুলন্ত অবস্থায় জনৈক এক ব্যক্তি দেখতে পান।
নিহতের ছেলে প্রণয় দাশ জানান, আমার বাবা ১মাস ধরে নিঁখোজ ছিল। এ সংক্রান্তে লোহাগাড়া থানায় জিডি করেছি। অনেক খোঁজাখুঁজি করেছি।আজকে জনৈক এক ব্যক্তি আমাকে খবর দিলে সাথে সাথে লোহাগাড়া থানা পুলিশকে অবহিত করি।সেই পাহাড়ের উপরে ঘটনাস্থলে গিয়ে আমার বাবার ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পায়।৩৩ দিনের মাথায় আমার বাবার লাশ পেয়েছি।
লোহাগাড়া থানার ওসি(তদন্ত) মুহাম্মদ সাইফুল ইসলাম জানান, নিহতের ছেলে প্রণয় আমাদের থানা পুলিশকে অবহিত করলে আমি, থানার এসআই মোজাম্মেল হক, এসআই সাইদুল ইসলাম ও সঙ্গীয় পুলিশ ফোর্সদের সাথে নিয়ে গহীন জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করি। নিহতের লাশ রোদে,বৃষ্টিতে ভিজে তার শরীরের অর্ধেক অংশ বিকৃতি হয়ে গেছে। করোনাকালীন সময়ে তার অসুস্থতার কারণে কিছুটা মানসিক ভাবে ভারসম্যহীন ছিল। লাশ পোস্ট মডেমের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে বলেও তিনি জানান।