
চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী বাস উল্টে গিয়ে ১জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২০ জন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শনিবার দুপুর ১২টার সময় পটিয়া বাইপাস সড়কের গাজীর বাড়ি অংশে দুর্ঘটনা ঘটে। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন যৌথ উদ্ধারকাজ চালিয়ে আহতদের উদ্ধার করে দ্রুত পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। এরমধ্যে সাতকানিয়ার বাসিন্দা শামসুল হক মারা যান বলে স্থানীয় সূত্র নিশ্চিত করেছেন। বাকিদের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিহত শামসুল হক আগ্রাবাদ লাকী প্লাজার ব্যবসায়ী। সেখানে তার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে বলে জানা গেছে
পটিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর বিমল কান্তি বলেন, বলেন, পথচারী এক পাগলকে সাইট দিতে গিয়ে চট্টগ্রাম নগরমুখী সৌদিয়া পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চিকিতসার জন্য পাঠানো হয়েছে। বাসটি উদ্ধারে ফায়ার সার্ভিস অভিযান চালিয়ে চালিয়েছে।