রায়হান সিকদার,দেশবাংলা ডট নেটঃ
প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে দিশেহারা এলাকার মানুষ। হাঁচি-কাশির মাধ্যমে ভাইরাস ছড়ানো ও সংক্রমণ রোধ করতে মাস্ক পরার ওপর জোর দেওয়া হচ্ছে বিশ্বজুড়ে। বাংলাদেশেও মাস্ক পরিধান নিয়ে কঠোরভাবে নির্দেশনা দিয়েছে সরকার। সরকারীভাবে নির্দেশনা রয়েছে যে, যেকোনো অবস্থাতেই বাইরে চলাচলের সময় মাস্ক পরিধানসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
যাদের মাস্ক থাকবে না, তাদেরকে অফিস করতে দেওয়া যাবেনা।কর্মস্হলে অবশ্যই মাস্ক পড়ে ঢুকতে হবে। মাস্ক ছাড়া উপজেলার যেকোন দপ্তরে কর্মকর্তা ও কর্মচারীরা অফিসে আসলে ঢুকতে পারবেনা বলে জানিয়ে দিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) তৌছিফ আহমেদ।
ইউএনও`র ঘোষণা , ``নো মাস্ক, নো সার্ভিস``। উপজেলার সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারীদের মাস্ক পরিধান করতে হবে।অফিসে মাস্ক ছাড়া আসলে ঢুকতে দেওয়া যাবেনা।
এছাড়াও উপজেলার বিভিন্ন বেসরকারী অফিস, ব্যাংক, বীমাসহ সকল প্রতিষ্ঠানে মাস্ক পড়ে অফিস করতে অনুরোধ জানান।
ইউএনও তৌছিফ আহমদ আরও জানান,
মাস্ক ছাড়া বিনা প্রয়োজনে কাওকে ঘুরতে দেখা গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। জরুরি কাজে ঘর থেকে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। একই সংগে চলাফেরার সময় সামাজিক দূরত্ব যথাসম্ভব বজায় রাখুন। মাস্ক পরিধান করা নেই এমন কোন ক্রেতার নিকট পণ্য বিক্রয় এর পূর্বে তাকে মাস্ক পরিধানের জন্য অনুরোধ করুন।
করোনার উপসর্গ থাকলে ডাক্তারের পরামর্শ নিয়ে নমুনা প্রদান করুন ও অবশ্যই হোম কোয়ারেন্টাইন মেনে চলুন।
কর্মস্থলে সবাইকে অবশ্যই মাস্ক পরতে হবে এবং ঘন ঘন সাবান পানি বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করতে হবে।
সকল কর্মকর্তা/কর্মচারীদের করোনাভাইরাস প্রতিরোধের সাধারণ নির্দেশনাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে কাজ করতে তিনি অনুরোধ জানিয়েছেন।