রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
আগামী ২৯ জানুয়ারী লোহাগাড়া নির্মাণ শ্রমিক ইউনিয়ন(২৭৭২) এর নির্বাচন অনুষ্টিত হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার মুহাম্মদ জাহেদ কন্ট্রাক্টর।আগামী ১২ জানুয়ারী রবিবার সকালে সংগঠনের কার্যালয় হতে সভাপতি পদে মনোনয়ন ফরম সংগ্রহ করবেন সংগঠনের সাবেক সফল সিনিয়র সহ-সভাপতি, সমাজসেবক, ন্যায় বিচারের আপোষহীন নেতা, শ্রমিকদের অধিকার আদায়ের প্রিয় মুখ,লোহাগাড়ার কৃতি সন্তান মোহাম্মদ দেলোয়ার মেস্ত্রী।
সভাপতি পদপ্রার্থী মুঃ দেলোয়ার হোসেন কন্ট্রাক্টর দীর্ঘদিন ধরে সংগঠনের শ্রমিকদের পাশে থেকে তাদের কল্যাণে ও মঙ্গলের জন্য কাজ করে যাচ্ছেন যা সত্যিই প্রশংসনীয়। মোঃ দেলোয়ার এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান ও সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন। তিনি শিক্ষা প্রতিষ্টান ও সামাজিক সংগঠনের পাশে থেকে সার্বিকভাবে আর্থিক সহযোগীতা প্রদান করেছেন।
লোহাগাড়া নির্মাণ শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সভাপতি পদপ্রার্থী মোঃ দেলোয়ার হোসেন কন্ট্রাক্টর সাংবাদিককে জানান,
বিগত সময়ে নির্মাণ শ্রমিকদের পাশে থেকে থেকে তাদের কল্যাণে, বিপদেআপদে সবসময় পাশে দাঁড়িয়েছি। তাদের ডাকে সবসময় সাড়া দিয়েছি। শ্রমিকদের অকৃত্রিম ভালবাসা নিয়ে নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত করার সিদ্ধান্ত নিয়েছি।
তিনি আরো জানান,নির্বাচিত হলে শ্রমিকদের যে কোন প্রয়োজনে তাদের পাশে থাকব। তাদের কল্যাণে যে কোন গঠনমূলক কাজে অংশগ্রগন করব ইনশাল্লাহ। তিনি অত্যন্ত আশাবাদী, নির্মাণ শ্রমিকদের অকৃত্রিম ভালবাসা ও বিপুল ভোটের মাধ্যমে নির্বাচিত হবো।
সভাপতি পদপ্রার্থী মোঃ দেলোয়ার হোসেন সকলের ভালবাসা,দোয়া ও সহযোগীতা কামনা করেছেন।