লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্য ন্যায্যমূল্যে বিক্রি নিশ্চিত করতে বাজার মনিটরিং এর অংশ হিসেবে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।
এসময় মূল্য তালিকা ছাড়া পণ্য বিক্রয়, সেবার মূল্য যথাযথ ভাবে প্রদর্শন না করা , লেবেলিং না থাকা সহ বিভিন্ন অপরাধে ৩ জনকে মোট ৬হাজার অর্থদণ্ড প্রদান করা হয়।
২৩ মার্চ দুপুরে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান।
অভিযানকালে লোহাগাড়া থানার এসআই মামুনুর রশীদ, উপজেলা ভূমি অফিসের নয়ন দাশসহ স্থানীয় ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান জানান, উপজেলার আধুনগর বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্য ন্যায্যমূল্যে বিক্রি নিশ্চিত করতে বাজার মনিটরিং এর অংশ হিসেবে অভিযান চালিয়ে মূল্য তালিকা ছাড়া পণ্য বিক্রয়, সেবার মূল্য যথাযথ ভাবে প্রদর্শন না করা , লেবেলিং না থাকা সহ বিভিন্ন অপরাধে ৩ জনকে মোট ৬হাজার অর্থদণ্ড প্রদান করা হয়। মাহে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্য ন্যায্য মূল্যে বিক্রি নিশ্চিত করতে সবাইকে সচেতন ও নির্দেশনা প্রদান করা হয়।জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।