রায়হান সিকদার,লোহাগাড়াঃ
জাতীয় নির্বাচনের তফসীল ঘোষণার পরের ৯ নভেম্বর শুক্রবার লোহাগাড়ার বিভিন্ন এলাকার যেকোন ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা দমনে লোহাগাড়া থানা পুলিশের পক্ষ থেকে মোটর সাইকেল মহড়া অনুষ্ঠিত হয়। লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে থানার সকল অফিসারগণ সকল পরিস্থিতি মোকাবেলায় সবসময় প্রস্তুত।
সাধারণ জনগণের জানমালের নিরাপত্তার জন্য কঠোর নজরদারীতে রয়েছে লোহাগাড়া থানা পুলিশ।৯ নভেম্বর বিকেলে জনগনের জানমালের নিরাপত্তার জন্য লোহাগাড়া থানা পুলিশের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের ব্যাপক তৎপরতা দেখা যায়।এ সময় উপস্হিত ছিলেন লোহাগাড়া থানার ওসি(তদন্ত) কাজী মাসুদ ইবনে আনোয়ার, লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার এস,আই মোঃ আব্দুল হক,এসআই আবু বক্কর, এসআই সোহেল সিকদার,এসআই গোলাম কিবরিয়া,এএস,আই মোঃ জাহাঙ্গীর আলম,এএসআই বিল্লাল,এএসআই জামাল হোসেন সহ আরো অনেক অফিসারবৃন্দরা মাঠে অবস্থান করছেন।