রায়হান সিকদার,দেশবাংলাঃ
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির পুর্ণাঙ্গ আহবায়ক কমিটি ঘোষণা করায় বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে লোহাগাড়ায় বিএনপির পক্ষ থেকে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
৮মে (বৃহস্প্রতিবার) রাত ৮টার দিকে লোহাগাড়া উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক,সাবেক ছাত্রনেতা আবু সাঈদ চৌধুরী টিটুর নেতৃত্বে কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাশাবি রেস্টোরেন্ট থেকে শুরু হয়ে বটতলী মোটর স্টেশনস্থ বেস্ট চৌধুরী প্লাজা সামনে এসে আনন্দ মিছিলটি শেষে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে সমাপ্ত করা হয়।
এতে লোহাগাড়া উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক,সাবেক ছাত্রনেতা আবু সাঈদ চৌধুরী টিটু, সোদিয়া মাহাইল বিএনপির সাবেক সভাপতি হারেছ কোম্পানি,আমিরাবাদ ইউনিয়ন বিএনপি নেতা শফিকুর রহমান চৌধুরী,চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল হোসাইন,মোস্তফিজুর রহমান কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কুতুব উদ্দীন,লোহাগাড়া উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মো: এহেছানুল আবেদীন চৌ শোহান, উপজেলা যুবদলের সাবেক আইন বিষয়ক সম্পাদক হাছান মোহাম্মদ তারেক,লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান,আমিরাবাদ ইউনিয়ন বিএনপি নেতা জাহেদ হোসেন, বিএনপির নেতা ইকবাল বাহার, ফয়সাল,রুবেল, জসিম
,লোহাগাড়া উপজেলা ছাত্রদল নেতা মোহাম্মদ মারুফ,জিয়া সাইবার ফোর্স (জেডিসিএফ) দক্ষিণ জেলার সহ-সভপতি তৌহিদুল ইসলাম, পদুয়া ইউনিয়ন যুবদল নেতা খোরশেদ আলম, লোহাগাড়া উপজেলা জিয়া সাইবার ফোর্স সহ-সভাপতি খাইরুল ইসলাম,
লোহাগাড়া উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য আব্দুল লতিফ, মো: কফিল উদ্দীন, মহি উদ্দীন, ইসমাইল নাজিম উদ্দীনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা এই আনন্দ মিছিলে অংশ নেয়।