রায়হান সিকদারঃ
ঔষধ ব্যবসায়ীদের প্রানের সংগঠন দক্ষিণ জেলা ঔষধ ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
২এপ্রিল কমিটি গঠনকল্পে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সকল উপজেলার সদস্যদের মতামতের ভিত্তিতে লোহাগাড়ার প্রবীণ ব্যবসায়ী যমুনা ফার্মেসীর স্বত্বাধিকারী আলহাজ্ব ফজলুল হক আজাদকে আহবায়ক, কেরানিহাটের ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিককে সদস্য সচিব করে ১৭জন বিশিষ্ঠ একটি কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যন্যরা হলেন যথাক্রমে সংগঠনের যুগ্ন আহবায়ক জয়দেব বড়ুয়া( পটিয়া), যুগ্ন আহবায়ক বিপ্লব দাস(বাঁশখালী), যুগ্ন আহবায়ক বাদল কান্তি দাশ (বোয়ালখালী), যুগ্ন আহবায়ক রেজাউল করিম (কেরানিহাট), যুগ্ন সদস্য সচিব অভি মেডিকেল হল লোহাগাড়া এর স্বত্বাধিকারী নজরুল ইসলাম (লোহাগাড়া), যুগ্ন সদস্য সচিব আবু তাহের (কেরানিহাট), যুগ্ন সদস্য সচিব নাছির উদ্দিন (সাতকানিয়া), যুগ্ন সদস্য সচিব রনজিত দাশ(চন্দনাইশ), অর্থ সম্পাদক জসিম উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক দেলোয়ার হোসেন ।
যুগ্ন সদস্য সচিব অভি মেডিকেল হল লোহাগাড়া এর স্বত্বাধিকারী নজরুল ইসলাম বলেন, ১৭জন বিশিষ্ঠি দক্ষিণ জেলা ঔষধ ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন করা হয় সবার সম্মতিক্রমে। এখানে আগামীতে কিছু সদস্যও অন্তর্ভুক্ত করা হবে। আমরা ঔষধ ব্যবসায়ীরা এক হয়ে কাজ করব।
দক্ষিণ জেলা ঔষধ ব্যবসায়ী সমিতির নব গঠিত আহবায়ক কমিটির আহবায়ক লোহাগাড়ার প্রবীণ ব্যবসায়ী আলহাজ্ব ফজলুল হক আজাদ বলেন, মহান আল্লাহর দরবারে শোকরিয়া। ব্যবসায়ীদের প্রাণের সংগঠনে ঔষধ ব্যবসায়ী সমিতিতে নেতৃত্ব দিতে পারা বড় সৌভাগ্যের ও আনন্দের। আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই। ঔষধ ব্যবসায়ীদের মধ্যে থাকতে সুন্দর ও সুশৃঙ্খল। ঔষধ ব্যবসায় শৃখংলা আনতে সকলে মিলে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।