রায়হান সিকদার, নিজস্ব প্রতিবেদকঃ
লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ১৭ অক্টোবর ( মঙ্গলবার) দিনগত রাত সাড়ে ১২ টা দিকে দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ আবু তাহেরের স্বাক্ষরিত চিঠির মাধ্যমে আগামী ১ বছরের জন্য এ কমিটি অনুমোদন দেয়া হয়।
নতুন কমিটিতে স্হান পাওয়া লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আসিফুর রহমান চৌধুরী সকল ত্যাগী নেতৃত্বদের সর্বোচ্চ সম্মান দিয়ে সাংগঠনিক পথচলা শুরু করতে চান। তিনি সামাজিত যোগাযোগ মাধ্যম তার আইডিতে লিখেছেন তা হুবহু তুলে ধরা হলো
```শুরুতেই মহান আল্লাহপাকের দরবারে অশেষ শোকরিয়া জ্ঞাপন করছি।
এরপরেই আমি সর্বোচ্চ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আমার মাথার উপর যার ছায়া না হলে আমি আজ আমি হতাম না, আমার রাজনৈতিক অভিভাবক, আমার নেতা, সাতকানিয়া-লোহাগাড়ার মাননীয় সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী ভাই এবং আমার রাজনৈতিক পথপ্রদর্শক, যিনি না হলে, যার দেয়া সাহস এবং পরামর্শ না হলে হয়তো আমার স্বপ্ন শুধু দুঃস্বপ্ন হয়েই রয়ে যেতো, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সদস্য মিসেস রিজিয়া রেজা চৌধুরী আপার প্রতি।
আমি আরো কৃতজ্ঞতা প্রকাশ করছি চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের ডায়নামিক ও অত্যন্ত চৌকস ছাত্রনেতা, সংগ্রামী সভাপতি S.m. Borhan ভাই এবং আমার ছাত্ররাজনীতির অভিভাবক, দক্ষিণ জেলার লাখো ছাত্রজনতার প্রাণভোমরা, কর্মী সৃষ্টির এক দক্ষ কারিগর, সময়ের সেরা মেধাবী সাধারণ সম্পাদক Md Abu Taher ভাইয়ের প্রতি। যাদের সাহসী সিদ্ধান্তে আমার রাজনৈতিক এক পুনঃ জন্ম হয়েছে।
পরিশেষে যেই কথা বলতে চাই, পদবী মানে কোন ক্ষমতা নয়।এটি এক পবিত্র আমানত, যা অত্যন্ত বিশ্বাসের সহিত অর্পণ করা হয়ে থাকে। যেই আমানত আমার উপর অর্পিত হয়েছে আমি আমার শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও তা রক্ষা করার চেষ্টা করে যাবো ইনশাআল্লাহ।
আরেকটি কথা না বললেই নয়, আমি বিশ্বাস করি আমার ইউনিটে আমার চেয়েও অনেক যোগ্য নেতৃত্ব ছিলো, আছে। আমার মূল্যায়ন হয়েছে বলে যদি সেইসব নেতৃত্ব হারিয়ে যাবে- এমনটা ভাবার কোন সুযোগ নেই। সব ত্যাগী নেতৃত্বদের সর্বোচ্চ সম্মান এবং মূল্যায়নের প্রতিশ্রুতি দিয়েই আমি আমার সাংগঠনিক পথচলা শুরু করতে চাই এবং আশা রাখি আমি আমার পথচলায় সবার সর্বোচ্চ সহোযোগিতা পাবো।
আসিফুর রহমান চৌধুরী,
সভাপতি,
লোহাগাড়া উপজেলা ছাত্রলীগ।