দেশবাংলা ডেস্কঃ
করোনা ভাইরাসের ফলে সৃষ্ট পরিস্থিতিতে মসজিদে তারাবির নামাজ চালু থাকবে, তবে তাতে জনসাধারণ অংশ নিতে পারবেন না। দুজন হাফেজ ছাড়া মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও খাদেমসহ সংশ্লিষ্ট ১২ জন অংশ নিতে পারবেন। এর বেশি মুসল্লির ওপর বিধিনিষেধ আরোপ করেছে ধর্ম মন্ত্রণালয়।
বৃহস্পতিবার বিকালে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ এই তথ্য জানিয়েছেন। তিনি সবাইকে ঘরে তারাবি পড়ার আহ্বান জানিয়েছেন।