নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের সাতকানিয়া সদর ইউনিয়নে ব্যক্তিগত উদ্যোগে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেছেন ঢাকা কলেজ শাখা ছাত্রলীগ নেতা আ.ন.ম ইমরান। রবিবার (১আগস্ট) বিকেলে ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে পথচারী,ব্যবসায়ী ও সিএনজি-ভ্যান-রিক্সা চালকদের মাঝে ৫০০ মাস্ক বিতরণ করেন তিনি।
আ.ন.ম ইমরান জানান,করোনায় যেখানে মানুষ আতঙ্কিত, ছাত্রলীগ সেখানে সর্বদা সেবায় নিয়োজিত।করোনা প্রতিরোধে জনসচেতনতা তৈরিতে বাংলাদেশ ছাত্রলীগ প্রথম থেকেই মাঠে রয়েছে। এবং সারাদেশেই জনগণকে সচেতন করার পাশাপাশি সার্বিক সহযোগিতা করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশনায় একজন ছাত্রলীগ কর্মী হিসেবে প্রথম পর্যায়ে ৫০০ মাস্ক বিতরণ করেছি ইনশাআল্লাহ এই কার্যক্রম অব্যাহত থাকবে।
এছাড়াও তিনি সবাইকে নিয়মিত মাস্ক পড়ার অনুরোধ জানান।
এই সময় উপস্থিত ছিলেন,সাতকানিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক সেলিম উদ্দীন, সদর ইউনিয়ন ছাত্রলীগের সিঃ যুগ্ম আহ্বায়ক তৈয়ব উল্লাহ নিরব, সদর ইউনিয়ন ছাত্রলীগ নেতা মোহাম্মদ রামিম,নিশান তানভীর,রিফাত,সাকিব,শফিক,ওয়াসী, মোহাম্মদ তানভীর, মামুন,রাইয়াক প্রমুখসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।