রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়ন একটি জনগুরুত্বপুর্ণ ইউনিয়ন। এই ইউনিয়নের মল্লিক ছোবহান হাজারবিঘার মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবী এই এলাকার টংকাবতী খালের উপর মল্লিক ছোবাহান আমিরাবাদ ( লোহাগাড়া) সংযোগ সড়কে পুট ব্রীজ নির্মাণ করার।
কিছু দিন পুর্বে স্হানীয় এলাকাবাসী, আমিরাবাদের কৃতি সন্তান, আমিরাবাদের আগামীদিনের আশা আকাঙ্কার প্রতীক, দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের তথ্য ও গবেষনা সম্পাদক মিয়া মুহাম্মদ শাহজাহান বিন আবদুল আজিজ ও অত্র এলাকার কৃতি সন্তান, উপজেলা যুবলীগ সদস্য বাদশা খালেদ এমপি নদভীর বরাবর একটি ব্রিজ নির্মাণের জন্য আবেদন করেন।
প্রফেসর ড.নদভী এমপি স্হানীয় সরকার মন্ত্রনালয় বরারব ডিউ লেটার প্রদান করেন। এরই পরিপ্রেক্ষিত উক্ত এলাকায় টংকাবতী খালের উপর একটি পুট ব্রিজ নির্মাণের জন্য স্হানীয় সরকার মন্ত্রনালয় উপজেলা প্রকৌশলী কার্যালয়ে একটি প্রতিবেদনের জন্য চিঠি প্রদান করেন।
আজ ২১ জানুয়ারী সকালে ব্রিজের স্হান পরিদর্শন করেন লোহাগাড়া উপজেলা প্রকৌশলী প্রতিপদ দেওয়ান, আগামীদিনের আমিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী, দক্ষিণ জেলা যুবলীগের তথ্য ও গবেষনা সম্পাদক মিয়া শাহাজাহান বিন আবদুল আজিজ ও সিরাজুল ইসলাম।এছাড়াও স্হানীয় এলাকাবাসীরা উপস্হিত ছিলেন।
এই এলাকায় টংকাবতী খালের উপর পুট ব্রিজ নির্মাণের জন্য উপজেলা প্রকৌশলী অধিদপ্তরের কর্মকর্তা পরিদর্শন আসলে এলাকাবাসী অনেক বেশী ও আনন্দিত। এলাকার জনগন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাতকানিয়া লোহাগাড়ার সাংসদ প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপিকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।