মানবতার মুক্তির দূত, বিশ্বনবি হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীতে শান্তির বার্তা দিয়ে পাঠিয়েছেন। তিনি পরিবার, সমাজ ও গোটা পৃথিবীর সর্বস্তরে শান্তি প্রতিষ্ঠার জন্য আজীবন চেষ্টা করেছেন। এ ক্ষেত্রে তিনি শতভাগ সফল হয়েছেন। বিশেষ করে নারীদের তিনি যথাযোগ্য সম্মান ও মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন। আল্লাহ পাকের কাছে নারী ও পুরুষের মর্যাদা ভিন্ন নয়।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একথাও প্রায়ই বলতেন- ‘যার ঘরে মেয়েরা আছে এবং সে তাদের লেখাপড়া শিখায়, এবং ভালোভাবে তরবিয়ত করে, কেয়ামতের দিন আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম হারাম করে দেবেন।’ (তিরমিজি)।
২৯ জানুয়ারী লোহাগাড়া বটতলী কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায়ের পুর্বে আলোচনায় মা জাতির উপর দ্বীনি ইসলামের শিক্ষার বিষয়ে কুরআন ও হাদীসের আলোকে গুরুত্বপূর্ণ তকরিরগুলো তুলে ধরেন আলেম সমাজের অহংকার, বটতলী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব,চট্টগ্রামস্হ পতেঙ্গা ইসলামিয়া ফাজিল( ডিগ্রী) মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ,যিনি আরবী ও ইংরেজী সাহিত্যের উপর জ্ঞানের ভান্ডার, বিশিষ্ঠ ইসলামি চিন্তাবিদ অধ্যক্ষ মাওলানা আবু ছালেহ মুহাম্মদ ছলিমুল্লাহ ।
মহান আল্লাহ রাব্বুল আলেমীন হুজুর কে কবুল করুন। প্রতি জুমাবারে আপনার সুন্দর বয়ান শুনার তৌফিক দান করুন আমিন।