প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৪, ২০২৬, ১:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৩, ২০২০, ৪:০৯ পি.এম
জাহাঙ্গীর আলম মেম্বারের পক্ষ থেকে ৪শ গরীব ও দুঃস্হ পরিবারের মাঝে কম্বল বিতরণ

রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার, রশিদার পাড়ার কৃতি সন্তান, সমাজসেবক হাফেজ মুহাম্মদ জাহাঙ্গীর আলমের পক্ষ থেকে ৩ জানুয়ারী শুক্রবার বেলা ৩টায় রশিদার পাড়া বায়তুশ শরফ জামে মসজিদের সামনে এলাকার ৪শ অসহায়, গরীব ও দুঃস্হ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়ার বড়হাতিয়ার কৃতি সন্তান, তরুণ সমাজসেবক মিরান হোসেন মিজান।
এসময় উপস্হিত ছিলেন সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার, রশিদার পাড়ার কৃতি সন্তান, সমাজসেবক হাফেজ মুহাম্মদ জাহাঙ্গীর আলম,এনামুল হক, রফিকুল ইসলাম,যুবলীগ নেতা মুহাম্মদ ওসমান,উপজেলা ছাত্রলীগ নেতা আবদুল্লাহ আল সাদ্দাম প্রমুখ।
© দেশ বাংলা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত