লোহাগাড়া প্রতিনিধি
জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চট্টগ্রামের লোহাগাড়ায় মুজিববর্ষে কোভিড-১৯ এর স্বাস্থ্যবিধি অনুসরণ করে উপজেলা পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ আহসান হাবীব জিতু।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) নীলূফা ইয়াসমিন চৌধুরী , চট্টগ্রাম জেলা খাদ্য অফিসার নাজমুস সুলতানা সীমা, লোহাগাড়া উপজেলা কৃষি অফিসার মনিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নুরুল ইসলাম, দক্ষিণ সাতকানিয়া গোলামবারী সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমশুল আলম, আধুনগর ইউপির চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নাজিম উদ্দিন,চরম্বা ইউপির ১নং প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ সোলাইমান,লোহাগাড়া প্রেস ক্লাব দপ্তর সম্পাদক রায়হান সিকদার প্রমুখ।

সেমিনারে জেলা নিরাপদ খাদ্য অফিসার
চট্টগ্রাম জেলা খাদ্য অফিসার নাজমুস সুলতানা সীমা খাদ্যের নিরাপত্তা ও নিরাপদতা বিষয়ে সচেতনতামূলক আলোচনা করেন এবং ভিডিও চিত্রে খাবারের গুনগত মান, পরিষ্কার-পরিচ্ছন্নতা, খাবার পরিবেশকদের স্বাস্থ্য সুরক্ষা, খাবার রাখার পরিষ্কার জায়গা ও তাপমাত্রা ইত্যাদি তুলে ধরেন। এসময় তিনি খাদ্য নিরাপত্তার বিষয়ে জনসচেতনতা গড়ে তোলার অনুরোধ জানান।

এছাড়াও সেমিনারে উপজেলার কর্মরত সকল কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক,জনপ্রতিনিধিবৃন্দ ও উপজেলার বিভিন্ন হোটেলের মালিকগণ
উপস্হিত ছিলেন।