রায়হান সিকদারঃ
টানা কিছুদিনের ভারি বর্ষণের কারণে চট্টগ্রামের লোহাগাড়ায় ৯ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষ ক্ষতিগ্রস্থ। ভেঙে গেছে গ্রামীণ সড়ক ও মাটির অনেক বাড়িঘর। দেখা দিয়েছিল খাদ্যের সংকট।
তারই ধারাবাহিকতায় উপজেলার চুনতি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্থ হয়েছে বন্যায়। বন্যার কারণে চুনতির বিভিন্ন এলাকার রাস্তাঘাট, কালভার্ট, মাটির ঘরও ভেঙে গেছে। মাথাগোজার ঠাই নেই অনেকেই।
বন্যার শুরুতেই চুনতিতে বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্থ মানুষের ঘরে ঘরে ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছেন চুনতির কৃতি সন্তান, সমাজসেবক ও চুনতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কফিল উদ্দিন লিটু।
বন্যার শুরু থেকেই এই পর্যন্ত তার নিজস্ব তহবিল থেকে সামর্থ অনুযায়ী বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন। তিনি তার কর্মময় জীবনে ব্যস্ত থাকলেও তার লোকজন দিয়েও এলাকায় ত্রাণ সহায়তাও পৌ্ছে দিয়েছেন।
সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, কফিল উদ্দিন লিটু বলেন, চুনতির মানুষ আমার প্রান। চুনতিতে অনেক জায়গায় বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছে,মাটির ঘর ভেঙে গেছে। বন্যায় শুরুতেই আমি চুনতির বিভিন্ন ভাঙন এলাকা ও বন্যায় ক্ষতিগ্রস্থ ঘর বাড়ি পরিদর্শন করেছি। পরিদর্শন করে আমি খুব বেশি ব্যতিত হয়েছি। তাই বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবার কে আমার সাধ্যমতে বিভিন্ন এলাকায় মানুষের ঘরে ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছি। মানুষের দুঃখ কস্ট বুঝতে পেরেছি। তাই চুনতির মানুষের জন্য কিছু করতে পেরেই সামান্য টুকু তাদের পাশে দাঁড়াতে পেরেই নিজেকে সৌভাগ্যবান মনে করছি। তাই চুনতির মানুষের পাশে আগামীতেও থাকবো ইনশাল্লাহ। এজন্য সকলের কাছে দোআ সহযোগিতা ও ভালবাসা কামনা করছি।