নিজস্ব প্রতিবেদকঃ
লোহাগাড়া উপজেলার চুনতি বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৪ নভেম্বর ( শনিবার) বিকেল ৪ টার দিকে চুনতি ৯নং ওয়ার্ডস্হ পানত্রিশার মনদুলার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ কর্মী সমাবেশ সম্পন্ন হয়।
চুনতি বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সভাপতি সেলিম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন, লোহাগাড়া উপজেলা যুবলীগ নেতা ইয়াছিন আরফাত চৌধুরী।
মোঃ রাসেলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম মিয়া, ব্যাংক কর্মকর্তা রাশেদুল ইসলাম, ব্যবসায়ী বজলুর রহমান, আবদুল হাফেজ, মোস্তাফিজুর রহমান, মোঃ শফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম, আবদুল লতিফ, ইরফানুল হক চৌধুরী ইমন প্রমুখ।
কর্মী সমাবেশে শেষে জাহাঙ্গীর আলমকে সভাপাতি ও মোস্তফা শাহরিয়ারকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট চুনতি ৯ নং ওয়ার্ড বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ কমিটি গঠন করা হয়।
সভায় বক্তারা জানান,বর্তমান সরকার উন্নয়নের সরকার। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে দেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বক্তারা আরও জানান,মাননীয় এমপি প্রফেসর ড.নদভীর হাতকে শক্তিশালী করতে আমরা ঐক্যবদ্ধ। চুনতির ৯নং ওয়ার্ডের নব গঠিত কমিটি আগামীতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।