রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে সাতকানিয়া লোহাগাড়ার সাংসদ উন্নয়নের কান্ডারী প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির ঐকান্তিক প্রচেষ্টায় লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ৫টি প্রকল্পের উন্নয়নমুলক কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে।
গতকাল বিকেলে চুনতির বিভিন্ন এলাকায় চলমান প্রকল্প বাস্তবায়নের অাওতায়ধীন
অতি দরিদ্রদের কর্মসংস্হান কর্মসূচি(ইজিপিপি) ৪০দিনের কর্মসুচির ৫টি প্রকল্পের কাজ পরিদর্শন করেন চুনতি ইউপির চেয়ারম্যান মুহাম্মদ জয়নুল আবেদীন জনু কোম্পানি।
প্রকল্পগুলো হল যথাক্রমে চুনতি সুফি নগর সড়ক, খয়রাতি সড়ক, বাগান পাড়া মহিলা কলেজ সড়ক হাইজবিলা সড়ক, জয়নগর সড়ক। এসড়কের কাজ শতভাগ সম্পন্ন করা হয়েছে বলে জানা গেছে।
পরিদর্শনকালে অন্যান্যদের মধ্য উপস্হিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের কার্য্য সহকারী শুভংকর চাকমা।
চুনতি ইউপির চেয়ারম্যান মুহাম্মদ জয়নুল আবেদীন জনু কোম্পানি বলেন, অতি দরিদ্রদের কর্মসংস্হান কর্মসূচি(ইজিপিপি) ৪০দিনের কর্মসুচির অংশবিশেষ চুনতির বিভিন্ন এলাকার ৫টি প্রকল্পের শতভাগ কাজ সম্পন্ন হয়েছে। মাননীয় এমপি মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় এ ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে বলেও তিনি জানান।