নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ মিরিখিল হাবিব মেম্বারের পোল্ট্রি ফার্ম সংলগ্ন এলাকায় মাটি কাটা ও বালু উত্তোলনে অভিযান চালিয়েছে ভ্রামামাণ আদালত। এসময় মাটি কাটা ও বালু উত্তোলনের দায়ে এক যুবককে ৩০হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে।
দন্ডপ্রাপ্তের নাম ওই এলাকার হাফেজ আহমদের পুত্র মুুহাম্মদ কমরু।
২৯ অক্টোবর বিকেলে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান।
অভিযানকালে লোহাগাড়া থানার এসআই রুহুল আমিন সহ পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান জানান, উপজেলার চুনতির ১নং ওয়ার্ডস্থ মিরিখিল হাবিব মেম্বারের পোল্ট্রি ফার্ম সংলগ্ন এলাকা হতে অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলন করছিল মাটি ও বালু খেকোরা। গোপন সংবাদের ভিত্তিতে মাটি কাটা ও বালু উত্তোলনের খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত করে আইন বহির্ভূত ভাবে ইট ভাটায় ও মাটি ভরাটে মাটি বিক্রির অপরাধে কমরু উদ্দিনকে ৩০হাজার টাকা জরিমানা দেওয়া হয়েছে।পরবর্তীতে এ ধরণের অপরাধ আর করবে না মর্মে অংগীকার নামা নেয়া হয়।জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।