রায়হান সিকদারঃ
লোহাগাড়া উপজেলার ৯ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষ পানি বন্দিতে রয়েছে। দেখা দিয়েছে খাদ্যের সংকটও। উপজেলার চুনতিতেও একই চিত্র দেখা দিয়েছে। অনেক মানুষ ঘরবন্দিতে রয়েছে। এলাকার গ্রামীণ সড়ক ও মাটির ঘর ভেঙে গেছে। বর্তমানে অতি কস্টে দিনাতিপাত করছে এলাকার মানুষ।
তারই ধারাবাহিকতায় উপজেলার চুনতি ইউনিয়নে ঘরবন্দি মানুষের ঘরে ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছেন চুনতি ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক ও চুনতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নুর মোহাম্মদ শহীদুল্লাহ।
১১জুলাই(শনিবার) বেলা ৩টার দিকে চুনতি ইউনিয়নের বিভিন্ন ভাঙন এলাকা পরিদর্শন করেন।
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় চুনতিতে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নুর মোহাম্মদ শহীদুল্লাহ ব্যক্তিগত উদ্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারকে এসব ত্রাণ সহায়তা প্রদান করা হয়।
এসময় তার সাথে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
চুনতি ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক, চুনতি ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী নুর মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, লোহাগাড়ার ৯ইউনিয়নের মানুষ বন্যায় অনেক ক্ষতিগ্রস্থ। উপজেলার চুনতির বিভিন্ন এলাকার মানুষও বন্যায় ক্ষতিগ্রস্থ। বন্যায় ক্ষতিগ্রস্থ কয়েকটি গ্রাম পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে আমার নিজস্ব তহবিল থেকে আমার সাধ্যমতে মানুষের ঘরে ঘরে গিয়ে ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছি। আগামীতেও এলাকার দরিদ্র পরিবার ও বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে আমার এই ক্ষুদ্র প্রয়াস অব্যাহত থাকবে বলেও জানান তিনি।