নিজস্ব প্রতিবেদকঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়ার সাংসদ প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির ঐকান্তিক প্রচেষ্ঠায় লোহাগাড়া উপজেলার চুনতিতে ১৪০ জন অসহায় ও দুঃস্হ পরিবারের মাঝে ( প্রতি জনকে৩০ কেজি) করে খাদ্যশস্য বিতরণ করা হয়েছে।
২০ ডিসেম্বর সকালে ইউপির প্রাঙ্গণে খাদ্যশস্য বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন চুনতি ইউপির চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য মোঃ জয়নুল আবেদীন জনু কোম্পানী।
এসময় ট্যাগ অফিসার, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ নুর হোসাইন, ইউপির সেক্রেটারি বিকাশ কান্তি বড়ুয়া ও ইউপির সদস্যবৃন্দরা উপস্হিত ছিলেন।