নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতিতে অবৈধ ফার্নিচার বোঝাইকৃত কাঠসহ কভারভ্যান জব্দ করেছে চুনতি সাতগড় বনবিভাগ।
১৪ নভেম্বর দুপুর ২টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
এ অভিযানে নেতৃত্বে দেন সাতগড় বনবিট কর্মকর্তা মোঃ মাসুদ পারভেজ।
জানা যায়,চট্টগ্রাম মহাসড়ক দিয়ে চট্টগ্রাম অভিমুখী একটি কভারভ্যান অবৈধ ফার্নিচার নিয়ে পাচার করছিল। গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা মোঃ সফিকুল ইসলাম,পদুয়া সহকারী বন সংরক্ষক শওকত ইমরান আরাফাতের নির্দেশনায় সাতগড় বিট কর্মকর্তা মাসুদ পারভেজের নেতৃত্বে বনবিভাগের একটি টিম চুনতি রেঞ্জের সাতগড় বন বিটের সামনে গাড়ি থামিয়ে অবৈধ ফার্নিচার বোঝাইকৃত কভারভ্যান (যাহার গাড়ি নং ঢাকা মেট্রো ট ২০-০৮২৪) জব্দ করা হয়।
এ ব্যাপারে বন আইনে মামলা রুজু করা হয়েছে বলে সাতগড় বনবিট কর্মকর্তা মাসুদ পারভেজ জানিয়েছেন।