রায়হান সিকদার,লোহাগাড়াঃ
লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়ের বিভিন্ন এলাকার দুঃস্হ ও অসহায় ১০০ দুস্থ পরিবারের মাঝে ১০ কেজি করে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে চাউল বিতরণ করা হয়েছে।
সোমবার(১৯ অক্টোবর) সকালে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চাউল গুলো বিতরণ করেন চরম্বা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান ও চরম্বা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাস্টার মুহাম্মদ শফিকুর রহমান।
এসময় চরম্বা ইউপির ১নং প্যানেল চেয়ারম্যান ও সাবেক সফল ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহাম্মদ সোলাইমান,ইউপির সেক্রেটারি অহিদুর রহমান ও ইউপির সকল মেম্বারগণ উপস্হিত ছিলেন।
চাউল বিতরণকালে চরম্বা ইউপির চেয়ারম্যান মাস্টার মুহাম্মদ শফিকুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার হিসেবে চরম্বায় ১০০ দুস্থ পরিবারের মাঝে ১০কেজি করে চাউল বিতরণ করেছি।
এলাকার পাশে অতিতেও ছিলাম ভবিশ্যতেও থাকবো ইনশাল্লাহ।