নিজস্ব প্রতিবেদকঃ
বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের চরম্বা ইউনিয়ন শাখার সভাপতি মনোনীত হলেন যুবলীগ নেতা মুহাম্মদ খানে আলম।
লোহাগাড়া উপজেলা বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সভাপতি মুহাম্মদ মিজানুর রহমান মিজান ও সাধারণ সম্পাদক মুহাম্মদ সোহেল চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে খানে আলমকে সভাপতি মনোনীত করা হয়।
জানা যায়, লোহাগাড়া উপজেলার লোহাগাড়া সদর,আমিরাবাদ,আধুনগর ইউনিয়ন পরিষদ নির্বাচন গত ২০ অক্টোবর ২০২০ অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর বিপক্ষে এবং সংগঠনের বিধি বিধানের পরিপন্থী কাজ করায় বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ চরম্বা ইউনিয়ন পরিষদ শাখার সভাপতি এন এ নাজিম উদ্দিন প্রকাশ নজির মেম্বার কে বহিস্কার করা হয়।
তার স্হলে খানে আলমকে মনোনীত করা হয়েছে বলে জানা গেছে।
চরম্বা ইউনিয়ন শাখার বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সভাপতি হিসেবে যুবলীগ নেতা মুহাম্মদ খানে আলমকে মনোনীত করায় বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের প্রধান উপদেষ্ঠা চট্টগ্রাম- ১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাংসদ প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এবং বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য,সাতকানিয়া-লোহাগাড়ার নারী জাগরণের অগ্রদূত, এমপি পত্নী রিজিয়া রেজা চৌধুরী,লোহাগাড়া উপজেলা বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সভাপতি মুহাম্মদ মিজানুর রহমান মিজান ও সাধারণ সম্পাদক মুহাম্মদ সোহেল চৌধুরীকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।