নিজস্ব প্রতিবেদকঃ
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে লোহাগাড়া উপজেলায় চরম্বা ইউনিয়নে খতমে কোরআন, দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়েছে।
১৯ আগস্ট বিকেলে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া)`র সংসদ সদস্য, বিশ্ববরেণ্য আলেমেদ্বীন ও গবেষক,উন্নয়নের সফল কান্ডারী প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী ও বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য, এমপি পত্নী ও নারীনেত্রী রিজিয়া রেজা চৌধুরীর উদ্যোগে চরম্বা ছিদ্দিকিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা হেলাল উদ্দিনের সৌজন্যে চরম্বা উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ শোক সভা, দোয়া মাহফিল ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়েছে।
চরম্বা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মাস্টার আবদুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি,আওয়ামীলীগ নেতা এইচ এম. এ গনি সম্রাট।
প্রধান বক্তা ছিলেন লোহাগাড়া উপজেলা যুবলীগের আহবায়ক মুহাম্মদ জহির উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মিয়া মুহাম্মদ শাহজাহান বিন আবদুল আজিজ,উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক সাইফুল আলম,বিশিষ্ঠ ব্যবসায়ী মুহাম্মদ আবদুল জব্বার কোম্পানি,আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক ইব্রাহীম খলিলসহ অনেকেই।
অনুষ্ঠান পরিচালনা করেন চরম্বা ইউনিয়ন যুবলীগ নেতা মুহাম্মদ দিদার ও শেখ আলী।
দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ হেলাল উদ্দিন।