রায়হান সিকদার,নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে একটি ড্রেজার মেশিন ও বালি তোলার পাইপসহ সরঞ্জামাদি ও ৫হাজার ঘনফুট বালু জব্দ করেছে পদুয়া বনবিভাগ।
শনিবার( ২১ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার চরম্বা ইউনিয়নের মাইজবিলা মধু ফকির এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এ অভিযানে নেতৃত্ব দেন পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।
তিনি জানান, উপজেলার চরম্বা ইউনিয়নের মাইজবিলা এলাকা হতে কিছুদিন ধরে ড্রেজার মেশিনে বালু উত্তোলন করে বিক্রি করছে একটি প্রভাবশালী মহল।বালু উত্তোলন ও ট্রাকে পরিবহনের ফলে প্রাকৃতিক পরিবেশ নষ্টের পাশাপাশি এলাকার সড়কগুলো নষ্ট হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সফিকুল ইসলাম স্যারের নির্দেশে আমরা অবৈধভাবে বালু উত্তোলনের একটি ড্রেজার মেশিন ও বালি তোলার পাইপসহ সরঞ্জামাদি জব্দ করি। এসময় ৫ হাজার ঘনফুট জব্দ করা হয়।
এ ব্যাপারে মামলা রুজু করা হয়েছে এবং
এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
এসময় টংকাবর্তী বিট কর্মকর্তা মুহাম্মদ নাজির উদ্দিনসহ বনবিভাগের কর্মীরা উপস্হিত ছিলেন।