নিজস্ব প্রতিবেদকঃ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোঃ শাহ আলম।
এক শুভেচ্ছা বার্তায় মেম্বার পদপ্রার্থী মোঃ শাহ আলম বলেন, ঈদুল আজহা আমাদের মাঝে ত্যাগ ও আত্মোৎসর্গের মহান বার্তা নিয়ে আসে। কোরবানি শুধু পশু জবাই নয়, বরং নিজের ভেতরের অহংকার ও কলুষতাকে বিসর্জন দেওয়ার এক অনন্য শিক্ষা।
তিনি আরও বলেন, ঈদের এই আনন্দঘন মূহূর্তে আমরা যেন আমাদের চারপাশের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াই। পবিত্র ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক উপজেলার প্রতিটি ঘরে ঘরে। দেশ-বিদেশে অবস্থানরত সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা—ঈদ মোবারক।
শুভেচ্ছা বার্তায় তিনি চরম্বার ৬নাম্বার ওয়ার্ডসহ চরম্বাবাসী ও লোহাগাড়াবাসী দেশ ও বিদেশের সকল শুভাকাঙ্খিদের শান্তি, সমৃদ্ধি ও সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।