নিজস্ব প্রতিবেদক,লোহাগাড়াঃ
মোঃ জসিম উদ্দিন হেলালী। বিগত চরম্বা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩নং ওয়ার্ডে মেম্বার পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। তার বাড়ী চরম্বা কাজির পাড়া এলাকায়। তার বাবার নাম শমশুল ইসলাম। তিনি নির্বাচিত হওয়ার পর থেকে এলাকার মানুষের কল্যাণে কাজ করেছেন। তিনি তার ওয়ার্ডের নির্যাতিন মানুষের পাশে থেকে কাজ করেছেন,এলাকার উন্নয়নে কাজ করেছেন।
মোঃ জসিম উদ্দিন হেলালী জানান,আমি বিগত চরম্বা ইউপির নির্বাচনে মেম্বার পদে ৩নং ওয়ার্ডের মানুষের ভালবাসা পেয়ে বিপুল ভোটে নির্বাচিত হয়েছি। মানুষের ভালবাসা, আন্তরিকতা পেয়েছি। কিন্তু একটি কুচক্রীমহল আমার বিরুদ্ধে ষড়ষন্ত্রের মাধ্যমে উঠে পড়ে লেগেছে। কিন্তু আমি হাল ছেড়ে দিইনি,কোন অন্যায়ের সাথে আপোষ করিনি। এলাকার মানুষের পাশে থাকার চেষ্ঠা করেছি।এলাকার নির্যাতিন মানুষের পাশে থেকেছি, তাই আগামী নির্বাচনেও মেম্বার পদে মানুষের ভালবাসা নিয়ে আবারও নির্বাচিত হবো ইনশাল্লাহ।
মোঃ জসিম উদ্দিন হেলালী চরম্বার ৩ নং ওয়ার্ডের মানুষের কাছে দোয়া,সহযোগীতা ও সমর্থন কামনা করেছেন।