রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের ৬নং ওয়ার্ড ইউপি সদস্য, চরম্বা ইউপির ১নং প্যানেল চেয়ারম্যান, সমাজসেবক মুহাম্মদ সোলাইমানের নিজস্ব তহবিল হতে ৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় মাস্টার হাটস্হ নিজ অফিসে ১শ অসহায় ও দুঃস্হ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চরম্বা ইউপির চেয়ারম্যান ও চরম্বা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাস্টার মুহাম্মদ শফিকুর রহমান।
এসময় স্হানীয় ইউপি সদস্য মুহাম্মদ সোলাইমান,ব্যবসায়ী মুহাম্মদ জহির উদ্দিন সওদাগর, সাবেক মেম্বার মুহাম্মদ নুরুল ইসলাম প্রকাশ নুরু মেম্বার উপস্হিত ছিলেন।