লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রাম জেলা পরিষদের পক্ষ থেকে চট্টগ্রামের লোহাগাড়ায় এতিম শিশুদের মাঝে কম্বল সামগ্রী বিতরণ করা হয়েছে।
১ জানুয়ারী বিকেলে উপজেলার আধুনগর আল আমিন তাহফিজুল কোরআন একাডেমীর এতিম শিশুদের মাঝে এসব কম্বল সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য (লোহাগাড়া-সাতকানিয়া-বাঁশখালি) নারীনেত্রী সুরাইয়া খানম লিলি।
অাধুনগর ইউপির চেয়ারম্যান ও উক্ত প্রতিষ্ঠানের সভাপতি আলহাজ্ব মুুহাম্মদ নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি, সাবেক ছাত্রনেতা রিদুওয়ানুল হক সুজন,আধুনগর ইউপির ১নং প্যানেল চেয়ারম্যান জয়নাল আবেদীন জনু মেম্বার, আধুনগর ইউপি মেম্বার মাওলানা ওসমান গনি, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের প্রচার-প্রকাশনা সম্পাদক সাজ্জাদ হোসেন অভি, আধুনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রিদুয়ানুল হক রুবেল,যুবলীগ নেতা কামরুল ইসলাম কানন, স্বেচ্ছাসেবকলীগ নেতা ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য (লোহাগাড়া-সাতকানিয়া-বাঁশখালি) নারীনেত্রী সুরাইয়া খানম লিলি জানান,শীতের কনকনে অসহায় মানুষেরা কস্ট পাচ্ছে। কস্ট পাচ্ছে এতিম শিশুরা। তাদের এহেন কস্টের কথা বিবেচনা করে লোহাগাড়ায় এতিম শিশুদের জন্য জেলা পরিষদের পক্ষ থেকে কম্বল সামগ্রী বিতরণ করেছি।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলামের জন্য সকলের কাছে দোয়া কামনা করছি।