রায়হান সিকদার,নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রাম - কক্সবাজার মহাসড়কে দাঁপিয়ে বেড়াচ্ছে বিপদজ্জনক ও প্রাণঘাতীযান লেগুনা । এসব লেগুনা চলাতে দেখা গেছে অধিকাংশ অপ্রাপ্ত বয়স্ক কিশোররা। এতে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি ।
লোহাগাড়া উপজেলার বটতলী মোটর স্টেশন থেকে চকরিয়া - সাতকানিয়ার কেরানীহাট পযর্ন্ত নামে-বেনামে ২ শতাধিক যাত্রীবাহী লেগুনা করে করে।
এসব যানবাহনের বেশিরভাগই ফিটনেস ও বৈধ কাগজপত্রবিহীন। নেই ড্রাইভিং লাইসেন্স আবার অপ্রাপ্ত বয়স্ক কিশোরের হাতে লেগুনা স্টেয়ারিং দিয়ে সহকারী হিসেবে নিয়োগ শিশুদের।
এসব যানের কারণে মহাসড়কে প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা। এতে অকালে প্রাণহানির ঘটনা বেড়েই চলছে।
প্রশাসনের নাকের ডগায় এসব যান চলাচল করলেও প্রশাসনের নিশ্চুপ ভুমিকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন বিশ্লেষণ করে জনা গেছে, চট্টগ্রাম - কক্সবাজার মহাসড়কে লেগুনার সাথে দুটি বড় ধরনের দূর্ঘটনা ঘটেছে।
সেগুলো হল, গত ২১ মার্চ রাতে কক্সবাজার থেকে আসা লবণ বোঝাই ট্রাকটি চুনতি ফরেস্ট অফিস এলাকায় লেগুনার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে চালকসহ ১২ জনের মৃত্যু হয়।
এছাড়াও গত ২২ জুলাই চকরিয়া হারবাং বুড়ির দোকান এলাকায় কাভার্ডভ্যান ও যাত্রীবাহী লেগুনার মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলে লেগুনার চালক, হেলপারসহ ৬ জন নিহত হয় ।
লোহাগড়া নিরাপদ সড়ক চাই ( নিসচা)র আহবায়ক মোজাহিদ হোসাইন সাগর জানান, লোহাগাড়া থেকে চকরিয়া পর্যন্ত গতিময় সড়ক হওয়াতে লেগুনার মত ছোট ছোট গাড়ি গুলো বারে বার দূর্ঘটনায় কবলিত হয়।এর সাথে অপ্রাপ্ত বয়স্ক অদক্ষ চালক দ্বারা লেগুনা গাড়ি চালাচ্ছে। ইতিমধ্যে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করে সড়কে নৈরাজ্য ঠেকাতে এবং সড়কে দুর্ঘটনা কমাতে নিরাপদ সড়ক চাই(নিসচা) লোহাগাড়া শাখার পক্ষ থেকে ১১টি প্রস্তাবনা ও দাবী জানিয়েছি। সড়কে প্রতিদিন দুর্ঘটনা ঘটে যাচ্ছে। তিনি আরও জানান,
নিরাপদ সড়ক চাই লোহাগাড়া শাখার পক্ষ থেকে লোহাগাড়া টু চকরিয়া এবং লোহাগাড়া টু কেরানি হাট মিনি বাস সার্ভিস চালু করতে দ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং জনপ্রতিনিধিত্ত্বের উদ্যোগ কামনা আশা করছেন।
দোহাজারী হাইওয়ে থানার
(ওসি) ইয়াছিন আরফাত জানান, কোরবানির ঈদের আগেই চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কে কোন লেগুনা চলতে পারবেনা। এখন মহাসড়কে দুই একটি চললেও তা চুরি করে চালাচ্ছে। লেগুনার বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। আগামি দুই-একদিনের মধ্য সব লেগুনা চলাচল বন্ধ করে দেওয়া হবে বলেও তিনি জানান।
স্থানীয়দের মতে, মহাসড়ক গুলোতে লেগুনা চলাচল বন্ধ করলে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে।