রায়হান সিকদারঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় বিভিন্ন এলাকায় ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে জনজীবনে নেমে এসেছে অস্বস্তি। বিশেষ করে পবিত্র মাহে রমজান মাসে সাধারণ ব্যবসায়ীরাও বেশি সমস্যার সম্মুখীন হচ্ছে।
গত কয়েকদিন ধরে উপজেলা জুড়ে দিনে রাতে ব্যাপক বিদ্যুৎ আসা যাওয়া বেড়েছে। ২৪ ঘণ্টার মধ্যে তিন ঘণ্টাও বিদ্যুৎ থাকে না। এতে অতিষ্ঠ জনজীবন বলে জানায় স্থানীয় লোকজন।
স্থানীয় কয়েকজন বাসিন্দাদের কথা হলে তারা জানান, রমজান মাসে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে জনজীবন অসস্তি হয়ে পড়েছে।ব্যাপসা গরমও পড়ছে। স্থবিরতা এসেছে বিদ্যুৎনির্ভর ব্যবসায়িক এবং পারিবারিক কার্যক্রমে। রাতে ঘন ঘন বিদ্যুৎ যাওয়ার কারণে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারছে না। বিদ্যুতের ঘন ঘন আসা যাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন অনেকে।
আমান নামে এক ব্যবসায়ী বলেন, সারাদিন বার বার বিদ্যুৎ যায় আর আসে। আমরা ব্যবসায়ীরা দোকানে ব্যবসায় পরিচালনা করতে রীতিমত হিমশিম খাচ্ছি।
এসএসসি পরীক্ষর্থী নওশিন বলেন, বিদ্যুত ঘন ঘন যাওয়া আসার কারণে পড়াশোনা করতে পারছি না। আমাদের খুব বেশি সমস্যা দেখা দিয়েছে।
পল্লী বিদ্যুৎ সমিতি চট্টগ্রামের লোহাগাড়া জোনাল অফিসের ডিজিএম রফিকুল ইসলাম খাঁন বলেন, চাহিদার তুলনায় বিদ্যুৎ অনেক কম তাই এই সমস্যা হচ্ছে। মিটারের লাইন চালু করতে গিয়ে ওভারলোড হয়ে যাচ্ছে। দ্রুত সময়ের মধ্যে স্বাভাবিক হতে পারে বলেও জানান তিনি