নিজস্ব প্রতিবেদকঃ
লোহাগাড়া শহর উন্নয়ন কমিটিতে দায়িত্ব পেয়েই রাতে পরিচ্ছন্ন-কর্মীদের সাথে নিয়ে বটতলী শহরকে পরিচ্ছন্নতায় নামলেন শহর উন্নয়ন কমিটির সদস্য ও পরিষ্কার- পরিচ্ছন্নতা উপ-কমিটির প্রধান মিজানুর রহমান মিজান ।
৬ সেপ্টেম্বর ( রোববার) দিনগত রাত ২ টার দিকে তিনি বটতলী শহর পরিষ্কারে রাস্তায় নেমে পড়েন পরিচ্ছন্ন-কর্মীদের সাথে ।
দায়িত্ব নেওয়ার পর তিনি সাংবাদিকদের জানান, চট্টগ্রাম -১৫ আসনের সাংসদ,উন্নয়নের সফল কান্ডারী প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী এমপি মহোদয়ের
নির্দেশে একটা পরিচ্ছন্ন বটতলী শহর উপহার দেওয়া আমার লক্ষ্য।
তাই একজন সেবক হিসেবে আমিও সেই পরিচ্ছন্নতা কর্মীদের একজন, আমি আমার সাধ্যমত সর্বোচ্চ চেষ্টা করে যাব। লোহাগাড়াকে একটি পরিচ্ছন্ন শহর হিসাবে হড়ে তুলতে। এই জন্য তিনি সকলেে সহযোগিতা কামনা করেছেন।
এদিকে, তার এই সুন্দর কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল।