নিজস্ব প্রতিবেদকঃ
কোভিড-১৯ সংক্রমণের সম্ভাব্য second wave মোকাবেলায় লোহাগাড়ায় করোনা ভাইরাস প্রতিরোধে কমিটির
মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ নভেম্বর সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে ও সভার আয়োজর করা হয়।
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান হাবীব জিতুর সভাপতিত্বে বক্তব্যে রাখেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ, উপজেলা স্বাস্হ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন লোহাগাড়া উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব আলম শাওন ভূঁইয়া, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আকরাম হোসেন, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, পদুয়া ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জহির উদ্দিন, চুনতি ইউপির চেয়ারম্যান মুহাম্মদ জয়নুল আবেদীন জনু কোম্পানী, আমিরাবাদ ইউপির চেয়ারম্যান এসএম ইউনুচ,বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান এমডি জুনাইদ চৌধুরী, পুটিবিলা ইউপি চেয়ারম্যান হাজ্বী মোহাম্মদ ইউনুচ, পদুয়া ফরেস্ট স্টেশন কর্মকর্তা মোজাম্মেল হক, চরম্বা ইউপির ১নং প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ সোলাইমান, বাংলাদেশ দোকান সমিতির লোহাগাড়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ব্যবসায়ী নুরুল ইসলাম সিকদার।
সভায় সভাপতির বক্তব্যে ইউএনও মোঃ আহসান হাবীব জিতু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে দেশ অনেক দূর এগিয়ে গেছে। করোনাকালীন সময়ে মাননীয় প্রধানমন্ত্রী দেশে নজিরবিহীন দৃষ্টান্ত স্হাপন করেছেন তা সত্যিই অনেক বেশি প্রশংসনীয়।
তিনি আরও জানান,কোভিড-১৯ সংক্রমণের সম্ভাব্য second wave মোকাবেলায় আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। ঘর থেকে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। মাস্ক ছাড়া অফিস প্রবেশ করতে দেয়া যাবেনা। স্বাস্হ্যবিধি মেনে চলতে হবে। লোহাগাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্বাস্হ্যবিধির লক্ষ্যে ৫ হাজার মাস্ক বিতরণ করা হবে বলেও তিনি জানান।