প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৪, ২০২৬, ১২:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৮, ২০১৯, ৬:০১ পি.এম
কানায় কানায় পূর্ণ চুনতীর ঐতিহাসিক সীরত ময়দা

শহীদুল ইসলাম বাবর/রায়হান সিকদার, চুনতী মাহফিল থেকে
চুনতীর ঐতিহাসিক ১৯ দিন ব্যাপী সীরতুন্নবী (স.) মাহফিলের সমাপনী দিবসে গুরুত্বপর্ণ আলেমদের তকরির শোনার জন্য লাখো জনতা একত্রিত হয়েছে চুনতীর ঐতিহাসিক সীরত ময়দানে। ১৩ একর বিশাল মাঠ এখন পরিপূর্ণ। এ বিশাল জনশ্রোতকে সামাল দিতে অনেকটা হিমশিম খেতে হচ্ছে সেচ্ছাসেবকদের। চুনতী সীরত ময়দানের চর্তুপাশের সড়কে ধর্মপ্রান মুসলমানদের ভীড়। সকলে মিলিত হচ্ছে সীরত ময়দানে এসে। শেষ দিনের প্রথম অধিবেশন শুরু হয় সকাল নয়টায়। চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাফিজুল হক নেজামী ও মুহাদ্দিস মাওলানা ফারুক হোছাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ মাহফিলের সমাপনী দিবসের পৃথক ৪টিঅধিবেশনে সভাপতিত্ব করেন যথাক্রমে চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার সাবেক শিক্ষক আলহাজ মাওলানা সিরাজুল আরেফীন ছিদ্দিকী, সিতাকুন্ডকামিল মাদ্রাসার শায়খুল হাদিস আলহাজ মাওলানা হোছাইন আহমদ ওরসুলাবাদ ইসলামিয়া ফাজিল(ডিগ্রী) মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ মাওলানা আবু নাঈম ছিদ্দিক।
মাহফিল কর্তৃপক্ষ ও পুলিশ সূত্র জানায়, মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে অন্তত ৪ হাজার সেচ্ছাসেবক নিয়োজিত রয়েছে। আর পুলিশ সদস্য রয়েছে শতাধিক। তারা সকলে একটি টিম ওয়ার্কের মাধ্যমে শৃঙ্খলার দায়িত্ব পালন করছেন বলে জানালেন মাহফিল পরিচালনা কমিটির সদস্য শাহজাদা তৈয়বুল হক বেদার। লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, পুলিশ মাহফিল শুরু থেকে নিরাপত্তার দিকটা দেখছে। সমাপনী দিনে শতাধিক পুলিশ সদস্য নিরাপত্তায় নিয়োজিত থাকবে। তাছাড়া মাহফিল কর্তৃপক্ষ ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে মাহফিলের কার্যক্রম তদারিক করছে।
© দেশ বাংলা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত