রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়া উপজেলার কলাউজান শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির ও শ্রী শ্রী কালী মন্দিরের ৫দিন ব্যাপী মহোৎসবের শেষ দিন আজ। সার্বজনীন মহোৎসবের শেষ দিন ১০ ফেব্রুয়ারি বিকেলে পরিদর্শন করতে যান লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ।
পরিদর্শন শেষে ওসি জাকের হোসাইন মাহমুদ কলাউজান শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির ও শ্রী শ্রী কালী মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় করেছেন।
মতবিনিময় কালে উপস্হিত ছিলেন লোহাগাড়া হিন্দু, বৌদ্ধ ও খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি, উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান, লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, লোহাগাড়া জেনারেল হাসপাতালের নির্বাহী পরিচালক শ্রী নিবাস দাশ সাগর, কলাউজান ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড মেম্বার, উপজেলা যুবলীগ নেতা ও সমাজসেবক সালাহ উদ্দিন সিকদার, লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মুহাম্মদ আবু বক্কর, সাবেক প্রধান শিক্ষক ও শিক্ষক নেতা সুজিত পাল, মন্দির পরিচালনা কমিটির সভাপতি পরিমল কান্তি দাশ, সাধারণ সম্পাদক দুর্যোতী প্রসাদ দাশ, কলাউজান দুর্গাপূজা কমিটির সভাপতি শেখর দাশ,অর্থ সম্পাদক মাস্টার নরেন দাশ।
এসময় মন্দির পরিচালনা কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা উপস্হিত ছিলেন।