নিজস্ব প্রতিবেদকঃ
সনাতনী ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এই উৎসবকে দেন্দ্র করে উৎসবমুখরভাবে প্রতিটি মন্ডপে ঢাকঢোল বাজিয়ে অানন্দ উল্লাসে মেতে উঠেন তারা।
গত ২২অক্টোবর থেকে এই উৎসবটি উৎসবমুখরভাবে লোহাগাড়ার ১০৭টি পূজামন্ডপে অনুষ্ঠিত হয়েছে।
তারই ধারাবাহিকতাই লোহাগাড়ার কলাউজান নিজতালুত শ্রী শ্রী রাধাকৃষ্ণ ও রক্ষাকালী মন্দিরে শারদীয় দুর্গোৎসব উদযাপন করছে পূজার্থীরা।
পূজা উদযাপনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লোহাগাড়া উপজেলা শাখার সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক প্রবীণ শিক্ষাবিদ অত্র এলাকার কৃতি সন্তান মাস্টার প্রদীপ কান্তি দাশ, লোহাগাড়া পূজা উদযাপন পরিষদ লোহাগাড়া শাখার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, পল্লী চিকিৎসক রুপন কান্তি দাশ, কলাউজান নিজতালুক সার্বজনীন কালি মন্দির পরিচালনা কমিটির সভাপতি অতীন্দ্র নাথ অসীম সাধারণ সম্পাদক রুবেল দাশ মামুন, অর্থ সম্পাদক বিলাশ কান্তি দাশ।