রায়হান সিকদারঃ
কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে ল্যাব পরীক্ষায় গতকাল ১জনের পজেটিভ আসে। তার বাড়ী আধুনগর মছদিয়া বড়ুয়া পাড়ায়।সে ঢাকা থেকে ছুটিতে আসা পুলিশ সদস্য। বর্তমানে তার প্রকোপ নিয়ন্ত্রণে থাকায় হোম তাকে হোম আইসোলেশনে রাখানো হয়েছে। তাদের বাড়ীর অন্যান্য সকল সদস্যদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়।
ছুটিতে আসা করোনা আক্রান্ত পুলিশ কনস্টেবল ধীমান বড়ুয়ার আধুনগর বড়ুয়া পাড়াস্হ বাড়ীতে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম রাশিদুল হক পিপিএম`র পাঠানো উপহার সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে।
৮ মে সকালে করোনায় আক্রান্ত ছুটিতে আসা পুলিশ কনস্টেবলের বাড়ীতে এ উপহার সামগ্রী পৌঁছে দিয়েছেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) জাকের হোসাইন মাহমুদ।
উপহার সামগ্রীর মধ্য ছিল চাল,ডাল,ঔষুধসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র।

ওসি জাকের হোসাইন মাহমুদ জানান, ঢাকা থেকে ছুটিতে আসা আধুনগর মছদিয়া বড়ুয়া পাড়ার ধীমান বড়ুয়া করোনা পজেটিভ। বর্তমানে তার প্রকোপ নিয়ন্ত্রণে থাকায় হোম আইসোলেশনে রাখা হয়েছে।তার পরিবারের সকল সদস্যদেরকে হোম কোয়ারেন্টাইনে রয়েছে। তিনি আরও বলেন,মাননীয় পুলিশ সুপার মহোদয়ের পাঠানো উপহার সামগ্রী নিয়ে পুলিশ সদস্যদের বাড়ীতে পৌঁছে দিয়েছি।