রায়হান সিকদার, দেশবাংলা ডট নেটঃ
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্হায় নেজাম উদ্দীন (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
বিষয়টি সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ আবদুল মজিদ ওসমানি নিশ্চিত করেছেন।
তিনি লোহাগাড়া উপজেলার বটতলী মোটর স্টেশনস্হ কর্ণফুলী সিটির ডাটা বাজার নামের এক দোকানের স্বত্বাধিকারী।
সোমবার (১ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে করোনা ইউনিটে মৃত্যু হয় ব্যবসায়ী নেজামের । করোনায় মৃত নেজাম উদ্দীন সাতকানিয়া উপজেলার ঢেমশা চর পাড়ার মন্টু মিয়ার ছেলে বলে জানা গেছে।
কর্ণফুলী সিটি ব্যবসায়ী মালিক সমিতির সেক্রেটারি ব্যবসায়ী নেতা খোরশেদ আলম জানান, করোনাভাইরাস (কোভিড-১৯) উপসর্গ নিয়ে গত ২৩ মে(ঈদের ২দিন পুর্বে) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। গত ২৬ মে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনাভাইরাস পজেটিভ আসে। আজ সোমবার বিকেলে সাড়ে ৫টায় চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শ্বাসকষ্ট নিয়ে তিনি মৃত্যুবরণ করেন।