লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়া করোনা ভাইরাস সংক্রমণ রোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন উপজেলা প্রশাসন। সরকারী নির্দেশনা মেনে এলাকার জনসাধারণ ঘরবন্দি রয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার তৌছিফ আহমেদ`র নির্দেশনায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অধিদফতর করোনায় দুর্যোগময় কালে জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছেন। করোনায় সাধারণ মানুষকে সুষ্টভাবে উপজেলার ৯ইউনিয়নে সেবার কার্যক্রম পৌঁছে দিতে কাজ করে যাচ্ছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের কার্য্য সহকারী শুভংকর চাকমা, গিয়াস উদ্দিন ও আতিক। তারা প্রতিদিন নিয়মিত অফিসের কার্যক্রম অব্যাহত রেখেছেন।
উপজেলার মধ্য উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় রেখে তাদের কার্যক্রম চালিয়েছে যাচ্ছেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের কার্য্যসহকারী শুভংকর চাকমা জানান, উপজেলা নির্বাহী অফিসার মহোদয় ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহোদয়ের দিক নির্দেশনায় করোনা দুর্যোগে আমরা কাজ করে যাচ্ছি।করোনা মোকাবেলায় ইউএনও স্যার ও পিআইও স্যার অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন বলেও তিনি জানান।