রায়হান সিকদার,দেশবাংলা ডট নেটঃ
লোহাগাড়ায় করোনা ভাইরাস প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন উপজেলা প্রশাসন,বাংলাদেশ সেনাবাহিনী ও থানা পুলিশ।
সরকারী ভাবে নির্দেশনা রয়েছে যে সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত দোকান খোলা রাখা যাবে।
লোহাগাড়ায় সরকারী নির্দেশনা অমান্য করে ৪টার পর দোকান খোলা রাখায় ২প্রতিষ্ঠানকে ৭হাজার টাকা জরিমানা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
৬জুন বিকেল সাড়ে ৫টায় ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নীলূফা ইয়াসমিন চৌধুরী।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নীলুফা ইয়াসমিন চৌধুরী জানান, সরকারী ভাবে নির্দেশনা রয়েছে বিকেল ৪টার পর দোকানপাট খোলা রাখা যাবেনা। সরকানী নির্দেশনা অমান্য করে ৪টার পর দোকানপাট খোলা রাখার অপরাধে ১৮৬০ সনের ২৬৯ধারামতে
বটতলী মোটর স্টেশনস্হ চৌধুরী সড়কের ভিজা মার্কেটের এনামুল হকের স্বত্বাধিকারী আল্লাহর দান ক্লথ স্টোরকে ৫হাজার টাকা এবং সমশুল ইসলামের মালিকানাধীন গ্রামীণ ক্রোকারিজকে ২হাজার টাকাসহ মোট ৭হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা প্রদান করা হয়েছে।
অভিযানকালে সাথে ছিলেন লোহাগাড়া থানার এসআই মাহফুজ, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার শিশির স্বপন চাকমা, মং চাকমা।