রায়হান সিকদার, লোহাগাড়াঃ
লোহাগাড়া উপজেলায় বিভিন্ন এলাকায় করোনা ভাইরাস প্রতিনোধে লকডাউন চলাকালে সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখা, বাড়ির নির্মাণ কাজ করা, মোটর সাইকেল নিয়ে ঘুরাফেরা ও দোকানে পন্য তালিকা না থাকায় ৪ ব্যক্তি ও ১১ দোকানীর কাছ থেকে ২২ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (৫ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমান এ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নীলুফা ইয়াসমিন চৌধুরী।
জরিমানা আদায় কৃতরা হলেন, সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় দন্ডবিধি ১৮৬০ সনের ২৬৯ ধারায় পদুয়া বাজারের মার্কেটের দোকানদার মো. আবছার উদ্দিনকে ৫শ টাকা, তপন দাসকে ৫শ টাকা, শিবু দাশকে ২ হাজার টাকা, মো. রফিককে ২ হাজার টাকা, মোটর সাইকেল চালক সাইমনকে ৫শ টাকা, সাইফুল ইসলামকে ৫শ টাকা, আবু ছালেহকে ১ হাজার টাকা, পদুয়া ফরিয়াদিরকুল বাড়ির নির্মাণ কাজ করায় নেছারুল ইসলাম ২ হাজার টাকা ও আমিরাবাদ পুরাতন বিওসিতে মোটর সাইকেল সুজোকি'র শো-রুমকে ৫ হাজার টাকা, পদুয়া ফুলকলি শো-রুমকে ১ হাজার টাকা, ভোক্তা অধিকার আইনে পদুয়া বাজারের মুদি দোকানদার সুমন দাশকে ১ হাজার টাকা, মেসার্স আছমা স্টোরের মালিক খোরশেদ আলমকে ৩ হাজার টাকা, হাসান স্টোরেরর মালিক নূর মোহাম্মদকে ২ হাজার টাকা, মেসার্স ভাই ভাই স্টোরের ফয়সাল আহমদকে ১ হাজার টাকাসহ মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নীলুফা ইয়াছমিন চৌধুরী বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা অমান্য ও দোকানে পন্য তালিকা না থাকায় চলমান অভিযানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে। প্রতিদিন এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া থানার এসআই অজয় দেব শীলসহ সঙ্গীয় ফোর্স ও আনসার মো. নূর উদ্দীন।