রায়হান সিকদারঃ
লোহাগাড়ায় করোনা প্রতিরোধে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন থানা পুলিশ।
থানার অফিসার ইনচার্জ(ওসি) জাকের হোসাইন মাহমুদ`র নেতৃত্বে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও করোনা ভাইরাস প্রতিরোধে থানা পুলিশের টিম কাজ করে যাচ্ছেন।
থানা পুলিশের পাশাপাশি লোহাগাড়ার বিভিন্ন এলাকার গ্রাম পুলিশরা করোনা ভাইরাস পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে নিরলস পরিশ্রম করে যাচ্ছে।এমন দুর্যোগ সংকটময় মুহুর্তে লোহাগাড়া উপজেলার ৯ ইউপির ৯০জন গ্রাম পুলিশদের মাঝে মানবিক ঈদ উপহার বিতরণ করা হয়।
২০ মে সকালে থানা পুলিশের পক্ষ থেকে গ্রাম পুলিশদেরকে ঈদ উপহার তুলে দেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) জাকের হোসাইন মাহমুদ।
ওসি জাকের হোসাইন মাহমুদ জানান, করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন এলাকার গ্রাম পুলিশরা জীবনের ঝুঁকি নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। গ্রাম পুলিশরা থানা পুলিশকে বিভিন্ন সময় মাদক, সন্ত্রাসী ও ইয়াবা বিক্রেতাদেরকে গ্রেফতারে সহায়তা করে।করোনা সৃষ্ট দুর্যোগ সংকটময় মুহুর্তে এলাকার গ্রাম পুলিশদেরকে থানা পুলিশের পক্ষ থেকে মানবিক ঈদ উপহার প্রদান করা হয়েছে।