রায়হান সিকদার, লোহাগাড়াঃ
মোহাম্মদ সোলাইমান। তার বাড়ী লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ঘটিয়ার পাড়ায়। তার পিতার নাম মৃত কবির আহমদ। মোহাম্মদ সোলাইমান বিগত ইউপি নির্বাচনে জনগণের ভালবাসা নিয়ে চরম্বা ইউপির ৬নং ওয়ার্ডে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। তিনি ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর অন্যান্য ইউপি মেম্বারের চেয়ে বেশী ভোট পাওয়ায় তাকে ১নং প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পান। মুহাম্মদ সোলাইমান ইউপি মেম্বার নির্বাচিত হওয়ার পর থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এবং চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের মাননীয় সাংসদ উন্নয়নের সফল কান্ডারী প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির অান্তরিকতায় এলাকার রাস্তাঘাট ও কালভার্ট সহ বিভিন্ন ধরণের উন্নয়নের কার্যক্রম করে যাচ্ছেন। মানুষের প্রতি পেয়েছেন অগাত বিশ্বাস আর ভালবাসা।
এলাকায় তার ব্যাপকভাবে রয়েছে জনপ্রিয়তা।বিশেষ করে সোলাইমান মেম্বার এলাকায় অনেক বিচার কার্যক্রম সফল ভাবে সম্পন্ন করে ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রেখেছেন।
তিনি এলাকার অসহায় মানুষের জন্য কাজ করে যেতে চান। অসহায় মানুষের হাসি থেকে জীবনের কিছু সুখ খুঁজে পান তিনি।নিজেকে মানব সেবায় নিয়োজিত রাখতে পারলেন গর্ববোধ মনে করেন তিনি ।
জানা যায়,মুহাম্মদ সোলাইমান মেম্বার নির্বাচিত হওয়ার পর থেকে এলাকায় মাদক ও ইয়াবার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছেন। মাদক বিক্রেতাদের কোন প্রকার এলাকায় ছাড় দেননি। চলতি বছরের জুন মাসে তিনি চরম্বা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান। তিনি ২মাসের মত সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে অনেক বেশী প্রশংসীত হয়েছেন। ব্যাপক ভাবে মানুষের সাড়া পেয়েছেন তরুণ এই মেম্বার। করোনাকালীন সময়ে সরকারী বরাদ্দের পাশাপাশি তিনি তার ওয়ার্ডে নিজস্ব তহবিল হতে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন এবং আর্থিকভাবে সাহায্য সহযোগীতা করেছেন। তিনি আরো জানান,মাননীয় এমপি মহোদয় ও রিজিয়া রেজা চৌধুরীর সবসময় আন্তরিক সহযোগীতা পেয়েছি।মাননীয় এমপি মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্ঠায় আমার ওয়ার্ডের বিভিন্ন এলাকার রাস্তাঘাট ও কালভার্ট সহ বিভিন্ন ধরণের উন্নয়নমুলক কাজ করেছি।
এছাড়াও তিনি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও শিক্ষামুলক কর্মকান্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন।এলাকার উন্নয়ন ও মানব সেবায় সবসময় কাজ করে যাবো ইনশাল্লাহ।
চরম্বা ইউপির ৬নং ওয়ার্ড মেম্বার ও ইউপির ১নং প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ সোলাইমান সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।