রায়হান সিকদার, দেশবাংলা ডট নেটঃ
চট্টগ্রাম-১৫(লোহাগাড়া-সাতকানিয়া)`র সংসদ সদস্য,বিশ্ববরেণ্য আলেমেদ্বীন ও উন্নয়নের সফল কান্ডারী প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি ও বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য,সাতকানিয়া-লোহাগাড়ার নারী জাগরণের অগ্রদূত, নারীনেত্রী রিজিয়া রেজা চৌধুরী’র পক্ষ থেকে দক্ষিণ জেলা ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আবু তাহের`র অনুপ্রেরণায় লোহাগাড়া উপজেলা ছাত্রলীগ নেতা মেধাবী ছাত্র,চুনতির কৃতি সন্তান শফিউল আজম জুয়েল`র উদ্যোগে প্রায় ১০০জন ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
২১ মে সকালে উপজেলার চুনতি ইউনিয়নসহ বিভিন্ন এলাকার ১০০ ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে এ উপহার সামগ্রী গুলো পৌঁছে দেন উপজেলা ছাত্রলীগ নেতা, মেধাবী ছাত্রনেতা শফিউল আজম জুয়েল ।
উপজেলা ছাত্রলীগ নেতা জুয়েল জানান, করোনা ভাইরাসে দুর্যোগ সংকটময় মুহুর্তে আমার রাজনৈতিক অভিভাবক,সাংসদ প্রফেসর ড.নদভী ভাই, আমার রাজনৈতিক পথপ্রদর্শক, বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সদস্য রিজিয়া রেজা চৌধুরী আপার পক্ষে এবং আমার ছাত্ররাজনীতির অভিভাবক, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আবু তাহের ভাইয়ের অনুপ্রেরণায়
প্রায় শতাধিক ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার সামগ্রী পৌঁছে দিয়েছি।
ছাত্রলীগ নেতা জুয়েল এর পুর্বেও তার তার পক্ষ থেকে করোনা সৃষ্ট অসহায় ও মধ্যবিত্ত পরিবারের খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন।