রায়হান সিকদার,বিশেষ প্রতিনিধিঃ
চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া’র সাংসদ,উন্নয়নের সফল কান্ডারী, বিশ্ববরেণ্য অালেমেদ্বীন ও গবেষক প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি পক্ষে থেকে আমিরাবাদ ঘোনা পাড়া এলাকার কৃতি সন্তান, তরুণ ব্যবসায়ী ও সমাজসেবক মুহাম্মদ হেলাল উদ্দিনের উদ্যোগে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের করোনা পরিস্থিতিতে ৩`শ পরিবারের কর্মহীন অবস্থায় গৃহবন্দী, হতদরিদ্র শ্রমজীবী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
৬এপ্রিল সকালে কর্মহীন ও খেটে খাওয়া মানুষের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেন চট্টগ্রামের ব্যবসায়ী ও উত্তর আমিরাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ হেলাল উদ্দিন।
এসময় উপস্হিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক, উত্তর আমিরাবাদ এমবি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি যুব সমাজের অহংকার মিয়া মোহাম্মদ শাহজাহান বিন আবদুল আজিজ ও উত্তর আমিরাবাদ এম বি উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ও চট্টগ্রাম প্রিন্টিং প্রেসের স্বত্বাধিকারী সমাজসেবক মুহাম্মদ ইসমাঈল।
কর্মহীন ও খেটে খাওয়া মানুষরা ত্রাণ পেয়ে অনেক বেশী খুশী।