রায়হান সিকদার, লোহাগাড়া প্রতিনিধিঃ
ভাষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আত্মাহুতি দেয়া শহীদদের স্মরণে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন লোহাগাড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ ।
(২১ ফেব্রুয়ারি) রাত ১২টা পরে লোহাগাড়া উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে লোহাগাড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক নুরুল কবির সলিল, যুগ্ন আহবায়ক মুহাম্মদ আবছার উদ্দিন ও যুগ্ন আহবায়ক কুতুব উদ্দিনের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
এসময় উপজেলার সকল ইউনিয়নের সভাপতি সম্পাদকগণ উপস্হিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদনের পর তাঁরা কিছু সময় শহীদ বেদীতে নীরবে দাঁড়িয়ে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান ও তাদের আত্মার মাগফেরাত কামনা করেন।