রায়হান সিকদারঃ
সমাজকে সুন্দর ও আলোকিত করতে একটি সমাজে দরকার পড়ে আলোকিত মানুষ। সমাজ আলোকিত হয় মানুষের কল্যাণে এবং মানুষের মঙ্গলের জন্য যারা করে থাকেন। সমাজ সুন্দর হয় সুন্দর মানুষের কারণে।
তেমনি লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ফরিয়াদেরকুল গ্রামে জন্মগ্রহণ করেন এক আলোকিত মানুষ, যিনি মানুষের কল্যাণে এবং এলাকার উন্নয়নে সর্বদাই নিয়োজিত রাখেন তার নাম জাহাঙ্গীর আলম।
তার পিতার নাম মরহুম নুরুল ইসলাম প্রকাশ নুরু মেম্বার।
ছোট কাল থেকে স্বপ্ন ছিল বড় হয়ে মানুষের সেবাই নিজেকে নিয়োজিত রাখার। পড়াশুনা শেষ করে বিদেশে পাড়ি জমান জাহাঙ্গীর আলম। সেখানে ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তুলেন সৌদি আরবে একজন সফল ব্যবসায় হিসেবে সাড়া পান জাহাঙ্গীর আলম।বিদেশে ব্যবসায় করলেও তার অনেক টান কিন্তু দেশের প্রতি, গ্রামের প্রতি এলাকার মানুষের।
মোঃ জাহাঙ্গীর আলম একজন সমাজসেবক বটে, আবার একজন সফল ব্যবসায়ীও বটে। তার ব্যবসায় পরিচালনার পাশাপাশি তিনি নীরবে মানুষের কল্যাণে এবং এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
তিনি ইতিমধ্যে তার এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে চট্টগ্রাম-১৫ সাতকানিয়া লোহাগাড়া আসনের মাননীয় সাংসদ প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর ঐকান্তিক প্রচেষ্ঠায় তার ফরিয়াদেরকুল গ্রামে রাস্তাঘাট কালভার্টসহ বিভিন্ন ধরণের উন্নয়নমুলক কাজ করেছেন।
এছাড়াও তার নিজস্ব তহবিল হতে এলাকার উন্নয়নে কাজ করেছেন এবং এলাকার গরীব মেয়েদের বিয়ে দেয়ার সময় আর্থিকভাবে সার্বিক সহযোগীতা প্রদান করে প্রশংসীত হয়েছেন।
তিনি বর্তমানে সাগর এভিয়েশন হজ্ব কাফেলার চেয়ারম্যান, পদুয়া ফরিয়াদেরকুল সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সফল সভাপতি এবং লোহাগাড়া উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
বিশেষ করে পদুয়া ফরিয়াদেরকুল গ্রামসহ পার্শ্ববর্তী এলাকার কৃষকদের সুবিধার্থে হাঙ্গরখাল রাবার ড্যামের উদ্যোগ নেন। সরকার এবং বিদেশী সংস্হার সহযোগীতায় নিয়ে উক্ত এলাকায় রাবার ড্যাম দৃশ্যমান। রাবার ড্যামের কারণে প্রান্তিক কৃষকরা কৃষিকাজ করতে পারছেন। অনেক সুবিধা ভোগ করছেন।
কিছুদিন পুর্বে তিনি নান্দনিক ও দৃষ্টিনন্দন পর্যটন এলাকা খ্যাত বান্দরবান সদর এলাকায় প্রতিষ্ঠিত করেছেন গ্র্যান্ড ভ্যালী নামের একটি আবাসিক হোটেল। সেটা করে তিনি বান্দরবানে তাক লাগিয়ে দিয়েছেন।
সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম জানান, ছোট কাল থেকে আমার স্বপ্ন ছিল মানুষের কল্যাণে কাজ করার। মানুষের মঙ্গলের জন্য এবং এলাকার অসহায় মানুষের জন্য কিছু করতে পারলে নিজেকে অনেক বেশী সৌভাগ্য বান মনে করি। আমি কোন জনপ্রতিনিধি নয়, জনপ্রতিনিধির বাইরে থেকেও মানুষের কল্যাণে এবং এলাকার উন্নয়নে কাজ করা যায়।রাজনীতি করি মানুষের সেবা করার জন্য,মানুষের কল্যাণে নিজেকে সর্বদাই নিয়োজিত রাখার জন্য। আমি সর্বদাই চেষ্ঠা করি।
বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এবং মাননীয় এমপি মহোদয়ের আন্তরিক সহযোগীতা নিয়ে এলাকার উন্নয়নে কাজ করেছি।
অসহায় মানুষের পাশে থেকে আগামীতে সবসময় কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি ।
তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন।
Shahidul Islam
Md Jahangir Alam Arjo