নিজস্ব প্রতিবেদকঃ
স্বাধীনতা চিকিৎসক পরিষদের আজীবন সদস্য, চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্বাস্থ্য প.প কর্মকর্তা ডা. আবদুল্লাহ আল ইফরানের সাম্প্রতিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লোহাগাড়া, চট্টগ্রাম পদায়ন বাতিলের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
৩০এপ্রিল বিকেলে লোহাগাড়া সচেতন নাগরিকবৃন্দের ব্যানারে উপজেলা সদরে বটতলী মোটর স্টেশনস্থ এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
লোহাগাড়া উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারি মোঃ জহির উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন প্রজন্ম লোহাগাড়ার সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন, সমাজসেবক নূরল ইসলাম সিকদার, তামিম মির্জা, সাবেক মেম্বার মফিজুর রহমান, মোহাম্মদ আবদুল্লাহ, আবু বক্কর প্রমুখ।
সভায় বক্তারা বলেন, কোন ধরণের দুর্নীতিবাজ স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য প.প কর্মকর্তা লোহাগাড়ায় আসলে প্রতিহত করা হবে।বর্তমান উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডা.ইকবাল হোসাইনের বদলীর আদেশ প্রত্যাহার করতে হবে,প্রত্যাহার করতে হবে। চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্বাস্থ্য প.প কর্মকর্তা ডা. আবদুল্লাহ আল ইরফানের সাম্প্রতিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লোহাগাড়া, চট্টগ্রাম পদায়ন বাতিলও করতে হবে। তার পদায়ন বাতিল না করলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন বক্তারা।
মানববন্ধনে লোহাগাড়ার সচেতন নাগরিকবৃন্দের নেতৃবৃন্দরাসহ এলাকার জনসাধারণ উপস্থিত ছিলেন।